রাজধানীতে বাস-ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

রাজধানীতে বাস-ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

অনলাইন  ডেস্ক: রাজধানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ভোরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। মারা যান রিকশার যাত্রী এবং আহত হন রিকশার চালক।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের এসআই মো. আরিফ বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com