নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আগামীকাল মঙ্গলবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তার এই সফরে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ থেকে ৩০ অক্টোবরের এই সফরে তুর্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকজন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ ও আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও আলোচনা করবেন।