নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ রবিবার আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়েছে।
মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে দেশের অনেক স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।