গণমাধ্যমকে ছাত্রলীগের প্রচার থেকে বিরত থাকার আহ্বান

গণমাধ্যমকে ছাত্রলীগের প্রচার থেকে বিরত থাকার আহ্বান

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
গণমাধ্যমকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মাহফুজ আলম বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে হামলার বিষয়ে একটা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা শুনেছি। আমাদের দিক থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংবাদমাধ্যমের ওপরে কোনো ধরনের হামলা এই সরকার বরদাশত করবে না। কোনো দিক থেকে যদি আঘাত আসে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
তিনি বলেন, আরও একটা বিষয় আমরা বলছি, ছাত্রলীগ এখন আইনগতভাবে নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার আছে। আপনারা যারা সংবাদমাধ্যমে আছেন, তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন, যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com