অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
রাষ্ট্রমালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংক এবং ৪টি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ চূড়ান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সূত্র জানায়, নতুন নিয়োগের ফলে মো. শওকত আলী খান সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মো. মজিবর রহমান জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়াও, অগ্রণী ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে মো. আনোয়ারুল ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো. আ. রহিমকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষায়িত ব্যাংকের মধ্যে, মীর মোফাজ্জল হোসেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের, সালমা বানু পল্লী সঞ্চয় ব্যাংকের এবং সঞ্চিতা বিনতে আলী বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
গত ২০ অক্টোবর প্রধান উপদেষ্টা এই নিয়োগে সম্মতি দেন, যা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।