নেত্রকোণার আলো ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা এবং দুর্ভোগ নিরসনে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তৎপরতা দেখা যাচ্ছে না। তিনি শেরপুর, নেত্রকোণা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কৃষক ও সাধারণ মানুষের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, সরকারকে দ্রুত পুনর্বাসন কার্যক্রম হাতে নিতে হবে।
তিনি আরও দাবি করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের যথাযথ পুনর্বাসন করা এবং ফসল পুনর্গঠনে বিনামূল্যে সার, বীজ এবং সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ ও অন্যান্য অবকাঠামো পুনর্গঠনের আহ্বান জানান। শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষা সামগ্রী পুনরুদ্ধারে সরকারি সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করারও দাবি তোলেন তিনি।
রিজভী দাবি করেন যে, সরকার প্রয়োজনীয় উদ্যোগ না নিলে কৃষকদের দুরবস্থা আরও প্রকট হবে এবং এটি দেশের খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলবে।