নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অভ্র রাজধানী থেকে গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অভ্র রাজধানী থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
মারুফ হাসানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মারুফ হাসান জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত তফসির উদ্দিন খান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান মারুফ হাসান। পহেলা আগস্ট তার বিরুদ্ধে নাশকতার মামলা হওয়ার পর গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। শেষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তারে করে গোয়েন্দা পুলিশের একটি দল।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com