স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গোটা বিশ্ব সারা বছর অপেক্ষা করে এই চিরপ্রতিদ্বন্দ্বীদের ক্রিকেট যুদ্ধ দেখার জন্য। সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারতের যাত্রা এবারের বিশ্বকাপে খুব একটা সুখকর হয়নি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। অন্যদিকে, পাকিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ রানে জয় তুলে নিয়েছে এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
আজকের ম্যাচে জয় পেলে পাকিস্তান সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে। তবে ভারতের মেয়েদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না, কারণ প্রথম ম্যাচে হারলেও ভারত এই ফরম্যাটে বেশ শক্তিশালী। জমজমাট ম্যাচের অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।