নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে নেত্রকোণা জেলা পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায়, জেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যারা জামায়াতকে খারাপ বলতো, যারা জনগণের রাজনীতি করেনি, যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তারা আজ জনগণের ভয়ে পালিয়ে গেছে। জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ ছাড়া সকল দলের ও এদেশের জনগণের কল্যাণ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ভূইঁয়া ও নেত্রকোণা জেলার শাখার সাবেক আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারি, মহিলা রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা রুকনদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে কথা বলেন ও তাদেরকে সংগঠনের সফলতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথে অবিচল থাকার আহ্বান জানান।
পরে সম্মেলনের অংশ হিসেবে গোপন ভোটে জেলা ইমারতের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।