বাসায় ভালো লাগে না, উদ্ধারের পর বললেন সেই ১১ বছরের সুবা

বাসায় ভালো লাগে না, উদ্ধারের পর বললেন সেই ১১ বছরের সুবা

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় জানায় নিজের সুস্থতার কথা।ভিডিও বার্তায় সুবা বলেন, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো। অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের লোকজন নওগাঁয় পৌছালে তাদের হাতে হস্তান্তর করা হবে।

এদিকে উদ্ধারের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে সুবা বলেন, বাসায় ভালো লাগেনি তাই তিনি মমিন নামের এক ছেলের হাত ধরে নওগাঁতে চলে আসেন। এই কিশোরী আরও জানান, মমিনের সঙ্গে টিকটকেই পরিচয় হয়েছে তার। এরপর বাসে চড়ে তারা ঢাকা থেকে নওগাঁতে আসেন।এর আগে মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

এসব তথ্য জানায় মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

এর আগে, মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের আরাবি ইসলাম সুবা নিখোঁজ হয়। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে, সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com