দ্রুতই মুক্তি পাবেন বাবর, আশা আইনজীবীর

দ্রুতই মুক্তি পাবেন বাবর, আশা আইনজীবীর

ঢাকা: আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় আজই ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পৌঁছাবে। এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাবরের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী এ কথা বলেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com