অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আমিরাত

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আমিরাত

অনলাইন  ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতে আবারও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়। ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন, সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com