৩ গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিশ্বব্যাংক-আইএমএফে যাচ্ছে বাংলাদেশ

৩ গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিশ্বব্যাংক-আইএমএফে যাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বর্তমান পরিস্থিতিতে আসন্ন বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে। এবারের সভায় বাংলাদেশ বিভিন্ন দেশের পাশাপাশি বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে, যেখানে তিনটি প্রধান ইস্যুতে আলোচনা হবে। প্রথমত, আইএমএফ থেকে বাড়তি ৩০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি নিশ্চিত করা। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে পাচার করা টাকা সংশ্লিষ্ট দেশগুলোতে জব্দ করার উদ্যোগ নেওয়া। তৃতীয়ত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলাই-আগস্টের গণহত্যা এবং ১৫ বছরের লুটপাটের চিত্র তুলে ধরা।

সূত্র জানায়, ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বব্যাংক ও আইএমএফের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, ফলে বৈঠকে বাংলাদেশের আলোচনার বিষয়বস্তু পরিবর্তিত হয়েছে। এর আগে শুধুমাত্র বাড়তি সহায়তা ও উন্নয়নের চিত্র তুলে ধরা হতো, তবে এবার অর্থনৈতিক সংকট কাটানোর জন্য আইএমএফের বাড়তি ঋণ সহায়তা অন্যতম আলোচ্য বিষয়।

বাংলাদেশ থেকে পাচারকৃত টাকার বিষয়ে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের সংগ্রহ করা তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে। বৈঠকে ১০-১২টি দেশের সঙ্গে আলাদা আলোচনা হবে, যেখানে পাচার করা সম্পদ জব্দ করার প্রস্তাব দেওয়া হবে। এছাড়া বৈঠকে বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে পাইপলাইনে আটকে থাকা অর্থ ছাড় ও ঋণ বাড়ানোর বিষয়েও আলোচনা করা হবে।

 

 

 

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com