ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার খুলছে আজ

ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার খুলছে আজ

নিউজ ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
পূজার ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার খুলছে আজ সোমবার।
অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকে। তবে এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিলো। রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। সব মিলে মোট টানা চার দিনের ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com