রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে তারা নিজেদের দায়িত্বপালন শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে ভিআইপি ব্যক্তির বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করেছেন।
