টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ

টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় দুই নারী ও এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা হতে জামালপুর যাচ্ছিল মাহি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বঘিল এলাকায় বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী ও এক কিশোর মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো এক নারী মারা যান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com