এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন বুধবার থেকে

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন বুধবার থেকে

নেত্রকোণার আলো ডেস্ক:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে বুধবার (১৬ অক্টোবর)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান।
এ বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
প্রকাশিত এ ফলে কেউ যদি সন্তুষ্ট না হয়, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।
তপন কুমার সরকার জানান, পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার, যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ও ফি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com