সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি যৌক্তিক: আব্দুল মুয়ীদ চৌধুরী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি যৌক্তিক: আব্দুল মুয়ীদ চৌধুরী

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন পর্যালোচনা কমিটির প্রধান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।

বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরিতে ৩৫ বছর বয়সসীমা চেয়ে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। কোভিড-১৯ মহামারি এবং সেশনজটের কারণে অনেকের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিবেচনায় রেখে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত। তবে কত বছর করা হবে, তা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নির্ধারণ করা হবে।”
তিনি আরও জানান, সরকারের গঠিত পাঁচ সদস্যের কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে একটি সুপারিশমালা প্রতিবেদন জমা দেবে। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সাবেক কর্মকর্তারাও রয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই কমিটি গঠন করা হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com