বরগুনার নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত

বরগুনার নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত

নাজিরুল ইসলাম : বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন। এই পদে আসার পর দলের ভাইস চেয়ারম্যানের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনকে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল ইসলাম মনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে বিএনপি আশাবাদী। মনোনীত হওয়ার খবরে বরগুনা, বামনা-বেতাগী ও পাথরঘাটা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন। দৈনিক পত্রিকায় কয়েকদিন ধরে চাঁদা না দেওয়া ভুয়া সংবাদ প্রকাশ করে যাচ্ছে। গতকাল পাথরঘাটা থানায় একটি জিডি করা হয়েছে। উল্লেখ্য, ১৬ আগস্ট দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটিতে নেওয়া হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com