যুক্তরাষ্ট্রে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (স্থানীয় সময়) ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরুস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া একটি পারিবারিক তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত চলমান থাকায় এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

হামলার ঘটনার তদন্তে রাজ্য সরকারকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com