টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জামালপুরের চরপালিশা গ্রামের জিন্নত আলীর ছেলে আল আমীন,আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নূর ইসলামের ছেলে জুয়েল (পিকআপ চালক)। এছাড়াও এসময় আহত হয় ময়মনসিংহ জেলার সদরের পান্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সানি মিয়া।

ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিকআপ ভ্যানটি জামালপুরের দিকে আর মোটরসাইকেল ঘাটাইল ক্যান্টনমেন্ট মাঠে যাচ্ছিল।

তিনি আরও বলেন, সানীর সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা ছিল। তার এলাকার ভাই হিসেবে আলামিন ও স্বপন নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই যাওয়া আর হলো না। বিলাসপুর বটতলা এলাকায় পেট্রোল পাম্পের সামনে গাড়ি দুটির দ্রুত গতির কারনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আলামিন ও স্বপন নিহত হন, আহত হয় পরিক্ষার্থী সানী। অপরদিকে পিকআপ ভ্যান চালক জুয়েলও ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছে। আইনী পক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে। পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com