চটগ্রামে সিটিজি অনলাইন টিভির ৩ ভুয়া সাংবাদিক আটক: গাড়ি জব্দ

চটগ্রামে সিটিজি অনলাইন টিভির ৩ ভুয়া সাংবাদিক আটক: গাড়ি জব্দ

নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের পটিয়ায় তিন ভূয়া সাংবাদিককে আটক করেছে পটিয়া থানা পুলিশ। ২০১৮ সালের (২৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ভুয়া ‘সিটিজি ক্রাইম টিভি’র সাংবাদিক পরিচয় দিয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদারের কাছে গিয়ে হুমকি-ধমকি ও পরবর্তীতে চাঁদা দাবি করলে তাদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শাহেদুল ইসলাম সাগর (৩০), রতন বড়ুয়া (৪৩) ও গাড়িচালক আনোয়ার হোসেন (৩৩)। তবে তারা পুলিশের কাছে জানিয়েছে চাঁদার জন্য সুমন সেন তাদের পাঠিয়েছে।

এসময় প্রভোক্স জিএল ব্র্যান্ডের সিটিজি ক্রাইম স্ট্রিকার লাগানো একটি গাড়ি (চট্টমেট্রো গ- ১২-৬৫৮২) ও আইডি কার্ড, ভিডিও ক্যামরা, মোবাইল, বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার বাদী হয়ে একটি চাদাঁবাজি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভুয়া সিটিজি ক্রাইম টিভিসহ বিভিন্ন অনলাইন পোর্টাল নিউজের পরিচয় দিয়ে বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি শুরু হয়েছে। কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও সিটিজি ক্রাইমের অনলাইন পোটালে মানহানিকর সংবাদ এবং ভিডিও ফুটেজ প্রকাশ করে থাকে।

মঙ্গলবার আড়াইটার দিকে একই কায়দায় পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিমের কাছে চাঁদাবাজি করতে গেলে গাড়ি চালকসহ তিনজনকে আটক করা হয়।

পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ জানিয়েছেন, বিভিন্ন সময় ভুয়া অনলাইন ও ভুয়া টিভি পটিয়ার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি তারা পুলিশকেও বিভিন্নভাবে নাজেহাল করে যাচ্ছে। চাঁদাবাজি ও হুমকি-ধমকির কারণে তাদের বিরুদ্ধে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com