জামিন নামঞ্জুর, কারাগারে এনাম

জামিন নামঞ্জুর, কারাগারে এনাম

নিজস্ব  প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ৬ দিনের রিমান্ড শেষে ডা. এনামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম। তার পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে ২৬ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি এনামুর।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com