পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে

পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে

নিজস্ব  প্রতিবেদক: পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার। বলেন, এ পর্যন্ত সারাদেশে ১৬৬টি মনিটরিং টিম কাজ করছে; আর ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া ৪০ হাজার ৬০৮ কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পলিথিন ব্যাগ ব্যবহারের বিকল্প নিয়ে কাজ চলছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com