রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ, পদে থাকার উপযুক্ত নন: রিজওয়ানা হাসান

রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ, পদে থাকার উপযুক্ত নন: রিজওয়ানা হাসান

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই তিনি রাষ্ট্রপতি পদে থাকার উপযুক্ত নন।

রোববার (২৭ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, বর্তমান সরকারের আদলে রাষ্ট্রপতির এই অবস্থান সঙ্গতিপূর্ণ নয় এবং বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচিত হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবও দেন। এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি বিভিন্ন রকম মন্তব্য করছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও তিনি জানান, পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু হবে। পরিবেশ সুরক্ষায় ছোট পলিথিন উৎপাদনকারী মেশিন আমদানিও নিয়ন্ত্রণ করা হবে। রিজওয়ানা বলেন, “রক্ত ও মায়ের দুধে মাইক্রো প্ল্যাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা ভয়াবহ।” পলিথিনের ক্ষতিকর দিক বিবেচনায় জনসাধারণকে এর ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com