‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ

‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নিরাপত্তা বেষ্টনী ছাড়াই মুখে মাস্ক, মাথায় টুপি পরে দ্রব্যমূল্য যাচাইয়ে বাজারে নেমেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (২৬ অক্টোবর) বিভিন্ন বাজার ঘুরে পণ্যের দাম পর্যালোচনা করেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানান, ডিমের হালি এখন ৪৮ টাকা, লাউ প্রতিপিস ৪০-৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় পাওয়া যাচ্ছে, যা পূর্বের তুলনায় অনেক কম।

দেশের বাজারে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। বাজার পরিদর্শনে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, তবে স্থান ও বাজারভেদে দামে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে দাম আরও সহনশীল হবে।”

পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, যেখানে তাকে সাধুবাদ জানাতে দেখা যায় নেটিজেনদের। আলী আরমান নামে একজন মন্তব্যে লিখেন, “একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন, এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দিক। আমিন।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com