ইসির সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার

ইসির সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার

চট্টগ্রাম || নেত্রকোণারে আলো ডটকম:
নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খূলশী তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com