৩শ’ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান, আটক ১২

৩শ’ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান, আটক ১২

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এই অভিযান চালায়।
এই অভিযানে মোট ১৩৬টি মামলা দেয়া হয়। এছাড়াও, জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা। মাদকসেবন, সরকারি কাজে বাধা এবং সিগনাল অমান্য করা’সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।
এছাড়াও, জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com