কুমিল্লায় বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলি করে হত্যার পর বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের কাছে ভারতের ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুলির শব্দ শুনে বিষয়টি জানতে পারেন এবং গভীর রাতে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে।

নিহত যুবকের নাম কামাল হোসেন (৩২)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার বাসিন্দা ইঁদু মিয়ার ছেলে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় সন্ধ্যা ৭টার দিকে গুলির শব্দ শোনা যায়, যা ভারতের ত্রিপুরা রাজ্যের ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের কাছ থেকে আসে। গুলিতে কামাল হোসেন নিহত হওয়ার পর বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

ঘটনার পর ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, বিএসএফের সঙ্গে এ নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছে। তবে এখনো জানা যায়নি, কামাল কেন বা কীভাবে ওই এলাকায় গিয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মরদেহ ফেরত দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com