নোবেল পুরস্কার ঘোষণা আজ থেকে শুরু

নোবেল পুরস্কার ঘোষণা আজ থেকে শুরু

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ থেকে। প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
আজ প্রথম দিনে চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ছয় দিনে ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো ঘোষণা করা হয় সুইডেন থেকে।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়।
সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। ১৯০১ সালে তার মৃত্যুর পাঁচ বছর পর থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
২০২৩ সালের নোবেল পুরস্কার ঘোষণার প্রথম দিন করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় দুই বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল বিজয়ী ওই দুই বিজ্ঞানী হলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com