আবু ধাবিতে লটারিতে ৬৫ কোটি টাকা পেলেন বাংলাদেশি

আবু ধাবিতে লটারিতে ৬৫ কোটি টাকা পেলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
আবু ধাবিতে লটারিতে দুই কোটি দিরহাম (৬৫ কোটি ৯ লাখ টাকা) জিতেছেন এক বাংলাদেশি। বৃহস্পতিবার বিগ টিকেট র‌্যাফেল ড্র-তে তিনি এই পুরস্কার জিতেছেন বলে জানিয়েছে গালফ নিউজ।
প্রবাসী ওই বাংলাদেশির নাম আবুল মনসুর আবদুল সবুর। তিনি আবু ধাবিতে কর্মরত আবুল মনসুর ২৭ সেপ্টেম্বর টিকেটটি কিনেছিলেন।
গালফ নিউজ জানিয়েছে, লটারিতে পুরস্কার জেতার খবর যখন অনুষ্ঠানের উপস্থাপক টেলিফোনে আবুল মনসুরকে দিচ্ছিলেন তখন তিনি বলেন, ‘আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ।’

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com