ঢাকা কাস্টমস হাউজের মাসুদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ঢাকা কাস্টমস হাউজের মাসুদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এই মাসুদ আলীর বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন-দুদক ও অর্থমন্ত্রীর কাছে আবেদন জমা দেয়া হয়েছে। পৃথক দুটি আবেদনে হারুন-অর-রশিদ ও আব্দুল হালিম শেখ লিখিত আবেদনে জানিয়েছেন, ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ আলী দর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের ক্ষতি করছে। দুর্নীতি ও অনিয়ম যেন তার নিত্য দিনের কাজ। ইতোমধ্যে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছে।

রাজধানীর ভাষানটেকে বিলাশবহুল ৬ তলা ভবন গড়ে তুলেছে। কল্যাণপুরেও রয়েছে আরও একটি ফ্ল্যাট। গ্রামের বাড়ি কুষ্টিয়াতেও নামে বেনামে সম্পদেও পাহাড় গড়ে তুলছে। এছাড়াও রাজধানীতে আরও কয়েকটি ফ্ল্যাট ও প্লট কিনেছে মাসুদ আলী। এই দুর্নীতিবাজ মাসুদ নামে-বেনামে গড়ে তুলেছে অর্থ-সম্পদের পাহাড়। এসব সে দুর্নীতি ও অনিয়মের – মাধ্যমে করেছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে। তারা লিখিত অভিযোগে বলেন, দেশের বাইরে থেকে মালামাল এসে বের হওয়া ৮ নম্বর গেইটের দায়িত্বে মাসুদ আলী। ওই জায়গাই তার অর্থ-কামানোর হাতিয়ার।

থাইল্যান্ডের ফলের শীপমেন্টের আড়ালে নীতিবহির্ভূতভাবে দেশের ভিতরে নানা ধরনের মেডিসিন ঢুকাচ্ছে দুর্নীতিবাজ এই মাসুদ আলী। এতে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এর আগে কুরিয়ার ইউনিটে দায়িত্বে থাকার সময় মাসুদ আলী ১০০-২০০ টাকা করে প্রতি পেপার প্রতি নিতো। প্রতিদিন প্রায় এক হাজার পেপার যেত। শুধু তাই নয়, এই মাসুদ আলী অফিস টাইম শেষে রাত ৮ টার পর যাদের সে সুযোগ সুবিধা দিয়ে থাকে তাদের অফিসে গিয়ে মিটিং করে থাকে এবং অর্থনৈতিক লেনদেন করে থাকেন যা তদন্ত করলেই বেরিয়ে আসবে। এছাড়াও এই দুর্নীতিবাজ মাসুদ আলীর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। অভিযোগপত্রে দুর্নীতিবাজ মো. মাসুদ আলীর দুর্নীতি ও নানা অনিয়ম তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য তারা বিশেষভাবে অনুরোধ জানান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com